×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ৯৮৫০০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উত্তরবঙ্গকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল তাঁর স্বপ্নের গল্প শোনাবেন। 
আজ মঙ্গলবার দুপুরে রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রংপুরের আনাচে কানাচে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত সাড়া জেগেছে তাতে মনে হয় এই সমাবেশ মহাসমাবেশে রুপ নিবে। এই জনসমুদ্র মহাসমুদ্রে রুপ নিবে এবং রংপুরের স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে আগামীকাল। 
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে উন্নয়ন হয়েছে যত প্রোপাগান্ডা হোক, বিষোদগার করুক, আন্দোলনের নামে যতই বিশৃঙ্খলা করুক ষড়যন্ত্র করুক শান্তিপূর্ণ নির্বাচন হলে রংপুরসহ দেশের ৭০ ভাগ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা অস্ত্রবাজী করে ক্ষমতায় আসিনি, কাজেই আমরা অস্ত্রের ওপর নির্ভরশীল নই। আমরা আগুন সন্ত্রাসে বিশ্বাসী করি না। আমাদের শক্তি এই দেশের জনগণ। তিনি আরো বলেন, আমাদের উদ্দেশ্য এই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে স্বাধীনতার আদর্শের বাংলাদেশকে বঙ্গবন্ধুর বাংলাদেশকে, জয় বাংলার বাংলাদেশকে আমরা দুর্বৃত্তের হাতে তুলে দিতে পারি না। অত্যাচারী সেই অর্থ পাচারকারী সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদী অপশক্তি এদের হাতে আমাদের মাতৃভূমিকে তুলে দিতে পারি না। এটাই আমাদের শপথ। এর আগে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থল রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন করেন ওবায়দুল কাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat