×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ৯৭৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরগুনা জেলার আমতলীতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার হতদরিদ্র পরিবারের ২ হাজার ৫৯৩ জন শিশুকে বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। এ সময়ে তাদের প্রতিকী গণজন্মদিন উপলক্ষে কেক কেটে উৎসব করা হয়।
আমতলীর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম কেকটি কেটে কার্যক্রমের উদ্বোধন করেছেন।
বে-সরকারি সংস্থা নজরুল স্মৃতি সংসদের(এনএসএস) উদ্যোগে ও  ওয়ার্ল্ড ভিশন-এপি’র আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল স্মৃতি সংসদ নির্বাহি পরিচালক এড. শাহাবুদ্দিন পান্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  আমতলী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আনোয়ার হোসেন ফকির, আমতলী প্রেসক্লাবের সভাপতি ও বাসসের বরগুনা সংবাদদাতা একেএম খায়রুল বাশার বুলবুল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, ওয়ার্ল্ড ভিশন-এপি আমতলীর ম্যানেজার সুরভি বিশ্বাস।
অনুষ্ঠানে শিশুদের মধ্যে বিতরণকৃত উপকরণের মধ্যে ছিলো- ফোল্ডিং টেবিল, কলম, পেন্সিল, বালতি, বেডসিট, সাবান ও ডিটারজেন্ট পাউডার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat