×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৫
  • ৭৯৫২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্পন্ন হয়েছে।
‘আমাদের নতুন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার, স্মার্ট বাংলাদেশ হচ্ছে বঙ্গবন্ধুর সুখী-সমৃদ্ধ  স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার  চুড়ান্ত পদক্ষেপ’ এ কথা উল্লেখ করে  তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব ছাড়া স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। মন্ত্রী  সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান সংগ্রাম এগিয়ে নিতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার  হাতকে  শক্তিশালী করা জন্য সকলকে সম্মিলিত উদ্যোগে কাজ করে যাওয়ারও আহ্বান জানিয়েছেন।
মোস্তাফা জব্বার  আজ শনিবার রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ পুস্তক  প্রকাশক ও বিক্রেতা সমিতির-২০২২ সালের বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে  আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
প্রকাশনা  শিল্পের সাথে ডিজিটাল প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত উল্লেখ করে মন্ত্রী বলেন, কম্পিউটার ছাড়া প্রকাশনা সম্ভব নয়। কম্পিউটারের ওপর ভ্যাট ট্যাক্স থাকার কারণে কম্পিউটার ছিল সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে। ১৯৯৭-৯৮ অর্থবছরে দূরদৃষ্টি-সম্পন্ন রাজনীতিক  প্রধানমন্ত্রী  শেখ  হাসিনা কম্পিউটার সাধারণের নাগালে পৌঁছে দেন। এর ফলে দেশে সূচিত হয় ডিজিটাল বিপ্লবের অভিযাত্রা। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি  গ্রহণ ও এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশ উন্নয়নের প্রতিটি সূচকে বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানান ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রনায়ক মোস্তাফা জব্বার।
মন্ত্রী বলেন, বাংলাদেশের রূপান্তরের ধারাবাহিকতায় পুস্তক প্রকাশনা ও বিক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান পদ্ধতিরও পরিবর্তন ঘটাতে হবে। কাগজের বইয়ের পাশাপাশি এখন ডিজিটাল বই প্রকাশ হচ্ছে এবং অনলাইনে তা বিক্রিও হচ্ছে।  তাই  পৃথিবীর পরিবর্তনের সাথে  প্রকাশক ও বিক্রেতাদেরও পরিবর্তন হতে হবে। প্রযুক্তিকে নিজের  প্রয়োজনে এবং নিজের স্বার্থে ব্যবহার করতে হবে। তিনি পুস্তক  প্রকাশক ও বিক্রেতাদের ডিজিটাল  প্রযুক্তির প্রশিক্ষণ  গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন এবং এ ব্যাপারে সম্ভাব্য সব ধরণের সহযোগিতা  প্রদানের প্রতিশ্রুতি দেন।
বিসিএস ও বেসিস’র সাবেক  সভাপতি মোস্তফা জব্বার বলেন,  প্রকাশনা শিল্পকে কেবল শিল্প হিসেবে নয়, শক্তিশালী সংগঠন হিসেবেও গড়ে তুলতে হবে।
বাংলাদেশ পুস্তক   প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটনের  সভাপতিত্বে  এ অনুষ্ঠানে সংগঠনের  সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সাবেক সভাপতি  আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ওসমান গণি প্রমূখ বক্তৃতা করেন। মূল  প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পুস্তক  প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি শ্যামল পাল।
পরে, মন্ত্রী সংগঠনের স্মার্ট সফটওয়্যার’র উদ্বোধন করেন এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মুখপত্র ‘ পুস্তক’র মোড়ক উন্মোচন করেন। এর আগে তিনি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat