×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৬৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার  ডহরী-তালতলা খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় তুরান আহমেদ নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকাল সোয়া ৮টার দিকে ডুবে যাওয়া স্থান রসকাঠি এক কিলোমিটার দূরত্বে সুবচনী বাজারের কাছ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। লৌহজং ফায়ার সার্ভিসের টিম লিডার কয়েস আহমেদ এ তথ্য নিশ্চিত করে আরও জানান, নিখোঁজ বাকি দুটি শিশুর লাশ উদ্ধারে অভিযান চলমান রয়েছে। উদ্ধার শিশু তুরান সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের কয়রাখোলা গ্রামের বাসিন্দা আরিফ হোসেনের ছেলে। তবে মাহির (১১) ও নাভা (৫) নামের দুই শিশু এখনও নিখোঁজ রয়েছে।
গত শনিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রাম থেকে ট্রলার নিয়ে পদ্মা নদীতে বেড়াতে যায় ৪২ জনের একটি দল। ফেরার পথে ডহরী-তালতলা খালের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ঘটনার পর পর উদ্ধার কাজ শুরু করে আশেপাশের গ্রামের বাসিন্দারা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের সদস্যরা উদ্ধার অভিযানে নামে। এ সময় তারা রাতেই ৭ জনের মরদেহ ও ৩৬ জনকে জীবিত উদ্ধার করে।
তবে এখনও ২ জন নিখোঁজ রয়েছে। এদিকে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা.আব্দুল আউয়াল জানিয়েছেন প্রথম দিন রাতে ৮ জনের লাশ উদ্ধারের খবর দেয়া হলেও মূলত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat