×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৮
  • ৯৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেন সোমবার বলেছে, তারা শান্তি প্রতিষ্ঠার বিষয়ে চলতি সপ্তাহের শেষ দিকে সৌদি আরবে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে। এই আলোচনায় মস্কোকে আমন্ত্রণ জানানো হয়নি। খবর এএফপি’র।
জেদ্দায় অনুষ্ঠিত শান্তি সম্মেলনে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনসহ প্রায় ৪০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনটি জেদ্দায় অনুষ্ঠিত হয়।
ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান আন্দ্রিয়ে ইয়ারমাক বলেন, ‘আমরা শীর্ষ সম্মেলনের ফলাফলে খুবই সন্তুষ্ট।’
তিনি বলেন, ‘সৌদি আরবের বৈঠকটি বিশ্বের জন্য একটি মহড়া যেখানে  বর্বর আগ্রাসনের কোন স্থান নেই।’
তিনি আরো বলেন, এই আলোচনায় পরবর্তী বৈঠকের বিষয়ে একটি চুক্তি হয়েছে। তবে এই বৈঠকের নির্দিষ্ট কোন তারিখের কথা বলা হয়নি। পরবর্তী বৈঠকে আরো বেশি দেশ অংশগ্রহণ করবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, চীনের একজন প্রতিনিধি ‘সকল আলোচনায় উপস্থিত ছিলেন।’
এর আগে রাশিয়া বলেছিল যে, কিয়েভ তাদের অস্ত্র পরিহার করলেই কেবলমাত্র শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
রাশিয়া আরো বলেছে, ইউক্রেন যদি ‘শত্রুতা ও সন্ত্রাসী হামলা বন্ধ করে’ এবং পশ্চিমা দেশগুলো কিয়েভে অস্ত্র সরবরাহ বন্ধ করে তাহলেই শান্তি প্রস্তাব গ্রহণ করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat