×
ব্রেকিং নিউজ :
বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ ১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৮
  • ৭৮৯১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনের জন্য মঙ্গলবার তার আইনজীবীদের আবেদন করার কথা রয়েছে। ঘুষ গ্রহণের দায়ে আদালত তাকে তিন বছরের কারাদ- দিয়েছে এবং তাকে এক শতাব্দীর পুরনো কারাগারের একটি ছোট কক্ষে রাখা হয়েছে। সেখানে ইমরানকে বিষন্ন দেখা যায়। খবর এএফপি’র।
সাবেক আন্তর্জাতিক ক্রিকেট তারকাকে শনিবার গ্রেফতার করা হয়। ২০২২ সালের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে ২০০টির বেশি মামলা করা হয়। এসব মামলার একটিতে তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে কারাদ- দেওয়া হয়।
মামলায় সাজা হওয়ার কারণে তিনি পাকিস্তানের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন না।
খানকে রাজধানী ইসলামাবাদের প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে ঐতিহাসিক অ্যাটক শহরের উপকণ্ঠে ঔপনিবেশিক যুগের একটি নিকৃষ্ট কারাগারে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat