×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৮
  • ৯৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বাঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী আজ জেলায় উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় সম্মুখস্থ বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে বীর বাঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন- জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার। পরে পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, সিভিল সার্জন ডা. আব্দুল হাদী মোহাম্মদ শাহ পরানসহ জেলার সব সরকারি দপ্তর প্রধানরা বঙ্গমাতা’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও জেলার পাঁচ উপজেলায়ও একই সময়ে বঙ্গমাতা’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  
এছাড়াও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর শরীয়তপুরের পক্ষ থেকে সকাল সাড়ে ১০টায় একযোগে জেলা সদর ছাড়াও বাকি ৫ উপজেলায় দুস্থ, অসহায়, কর্মক্ষম ও বিশেষ চাহিদাসম্পন্ন মহিলাদরে মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর উপর “সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর ও সুবিধাজনক সময়ে জেলা সদরের কেন্দ্রীয় মসজিদসহ সকল মসজিদ, কেন্দ্রীয় মন্দিরসহ সকল মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মিলাদ, বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat