×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৭৯১৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের রয়েছে ক্রীড়াঙ্গনে বর্ণাঢ্য পদচারণা। বাংলার মানুষের ভাগ্যোন্ননের জন্য যিনি রাজনীতি বেছে নিয়েছেন, সেই মহৎ মানুষ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রয়েছে স্বর্ণোজ্জ্বল অতীত, ক্রীড়ার প্রতি অনুরাগ আর বিভিন্ন ক্ষেত্রে অবদানের অসংখ্য স্বাক্ষর। 
আজ বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ‘বরিশাল বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাহিদ ফারুক আরো বলেন, জাতির পিতার জ্যেষ্ঠপুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন একজন ক্রীড়া ও সংস্কৃতিমনা সুকুমার মনোবৃত্তির মানুষ। আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের ক্রীড়াজগতে স্মরণীয় হয়ে আছেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের তরুণ প্রজন্মকে যতবেশি খেলাধুলার সাথে সম্পৃক্ত করা যাবে, তারা সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত হতে পারবে,সাহিত্য চর্চা করবে, লেখাপড়ার পাশাপাশি এগুলো একান্তভাবে দরকার। শারীরিক,মানসিক সব দিক থেকেই আমাদের তরুণদের একটা আলাদা মানসিকতা ও দেশপ্রেম গড়ে উঠবে। এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে এ অঞ্চলের তরুণরা খেলাধুলায় তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। বিভিন্ন জেলাবাসীর সাথে একটি ভ্রাতৃত্বের বন্ধন রচিত হবে।
ক্রীড়াঙ্গনে গত ১৪ বছরে বাংলাদেশের সফলতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক ও আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোট ৪৮৫টি স্বর্ণ, ৪৯৯টি রৌপ্য, ৫৯৫টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে এবং ১১৪ বার চ্যাম্পিয়ন, ২৬ বার রানার্স আপ ও ২২ বার তৃতীয় স্থান অর্জন করেছে। খেলাধুলার উৎকর্ষ সাধনে সরকার প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করছে। একইসঙ্গে দেশীয় খেলাগুলো যাতে হারিয়ে না যায় সেজন্য নানা পক্ষক্ষেপ নেওয়া হয়েছে। বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা ও জেলা সুইমিং পুল এর উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এছাড়াও বরিশালে খুব শীঘ্রই দুটি মিনি স্টেডিয়ামের নির্মান কাজ শুরু হবে।
বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গেস্ট অব অনার ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, বরিশালের শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আব্বাস উদ্দিন খান, ডিআইজি মোঃ জামিল হাসান, জেলা প্রশাসক  মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat