×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ৯৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্য চট্টগ্রাম বিভাগে ব্যাপক বন্যায় দুর্গত জনগোষ্ঠির জন্য ৩ কোটি ৪০ লক্ষাধিক টাকার মানবিক সহায়তা দিবে। বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮সহ¯্রাধিক মানুষের জরুরি সাহায্য হিসেবে  যুক্তরাজ্য এই সহায়তা দিবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কারিতাস বাংলাদেশ এবং অ্যাকশন এইড বাংলাদেশ’র সঙ্গে কাজ করা স্টার্ট ফান্ড বাংলাদেশ এই সহায়তা বরাদ্দ করবে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশের পূর্বাঞ্চলে ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে জরুরি প্রয়োজনে সাড়া দিতে যুক্তরাজ্য ২ লাখ ৫০ হাজার পাউন্ড মানবিক সহায়তা প্রদান করছে। এই সহায়তা দিয়ে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত  ১৮ সহ¯্রাধিক বণ্যার্তের  মাঝে খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং হাইজিন কিটস, আশ্রয় সামগ্রী এবং নগদ সহায়তাসহ অত্যাবশ্যকীয় ত্রান ত্রাণ সামগ্রী সরবরাহ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat