×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ৭৯৩৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাগুরা জেলায় আজ সোমবার বেলা ১১টায় ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় নোমানী ময়দানে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা খাদ্য কর্মকর্তা মনতোষ মজুমদার। অনুষ্ঠানে মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২৪৭ জনের মাঝে পণ্য বিক্রয়ের মাধমে এ কার্যক্রমের  উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, মাগুরার ১টি পৌরসভার ৯টি ওয়ার্ড এবং ৪টি উপজেলার ৩৬টি ইউনিয়নে মোট ১ লাখ ১০ হাজার ৪৬৬ টি পরিবারের মাঝে টিসিবি’র পণ্য ভর্তুকি মূল্যে বিক্রিয় করা হচ্ছে। টিসিবি’র স্মার্ট কার্ড জন্য কার্ডধারীদের তথ্য সংরক্ষণ এবং হাল নাগাদের কাজ চলছে। মাগুরা পৌর সভার ৯টি ওয়ার্ডে ১৬ হাজার ৪৬৬ জন, সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ৩২ হাজার জন, শ্রীপুর উপজেলায় ৮টি ইউনিয়নে ২০ হাজার জন, শালিখা উপজেলার ৭টি ইউনিয়নে ২০ হাজার জন এবং মহম্মদপুর উপজেলায় ৮টি ইউনিয়নে ২২ হাজার জন কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় করা হচ্ছে। এ লক্ষে মাগুরা পৌরসভায় ১১ জন এবং জেলার চার উপজেলায় ১৫ জনসহ মোট ২৬ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat