×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ৯৮২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের মদদে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে  শহরের বনরুপা   সিএনজি স্ট্যান্ড চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক চাকমার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ  সম্পাদক সজল চাকমা চম্পার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সো: রফিকুল মাওলা, যুগ্ম সম্পাদক মমতাজ উদ্দিন, জেলা আওয়ামীলীগ সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব,  পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনছুর আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজা বেগম চিনু, জেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক মো: শামসুল আলম, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাধারণ  সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।
সমাবেশের আগে রাঙ্গামাটি পৌরসভা থেকে বনরুপা পর্যন্ত  একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat