×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ৮৩২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় করতে হবে। অন্যথায় যতই শান্তি সমাবেশ করি না কেন রাজনীতিতে শান্তি ফিরে আসবে না।
আজ শুক্রবার কেরানীগঞ্জ মডেল থানার চড়াইল খেলার মাঠে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের কথা বলার জন্য এরা বারবার দাওয়াত দিয়ে নিয়ে আসে। বাংলাদেশ কোনো তাবেদার রাষ্ট্র নয়, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে গড়া এই দেশ।
তিনি  বলেন, সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ না নিয়ে কেউ যদি বাধার সৃষ্টি করে তবে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করা হবে। তারা বাংলাদেশের স্বাধীনতাকে কখনোই মেনে নেয়নি, তারা সব সময় পাকিস্তানের পক্ষে ছিল।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিনের সার্বিক তত্ত্বাবধানে এতে অন্যদের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সদস্য হুমায়ুন গনীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat