×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-২১
  • ৭১০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলঙ্কা তার অর্থনৈতিক সংকটের কারণে ২০২১ সালে কারেন্সি সোয়াপ সিস্টেমের অধীনে নেওয়া ২০০ মিলিয়ন ডলারের ঋণের মধ্যে ৫০ মিলিয়ন ডলার বাংলাদেশকে ফেরত দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ১৭ আগস্ট কিস্তি পরিশোধ করা হয়।
এই পরিমাণ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছে বলে জানান এই কর্মকর্তা।
২০২১ সালের সেপ্টেম্বরে, বাংলাদেশ কারেন্সি সোয়াপ সিস্টেমের অধীনে তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিলো।
এক বছরের ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাসে দুইবার মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের মার্চ পর্যন্ত। অবশেষে ঋণ পরিশোধের জন্য প্রতিবেশী দেশকে সেপ্টেম্বর পর্যন্ত আরও ছয় মাস সময় দেওয়া হয়।
ঋণ চুক্তি অনুযায়ী, বাংলাদেশের ঋণের বিপরীতে ১ দশমিক ৫ শতাংশ হারে সুদ পরিশোধ করার কথা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat