×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৮-২১
  • ৮৯৮১১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পানি  উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম।
আজ সোমবার তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে পরিবারের সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন তারা।
এসময় পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ, খুলনার প্রধান প্রকৌশলী মো. সফিউদ্দিন, ফরিদপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শহিদুল আলম, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি মাহফুজুর রহমান, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেওয়ান আইনুল হক, খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী পীযূষ কুন্ড, জনসংযোগ বিভাগের পরিচালক মোস্তফা খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিকসহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে পানি উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত মহাপরিচালক এসএম শহিদুল ইসলাম বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat