×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৮-২২
  • ৭৩২৪ বার পঠিত
  • মোঃ হাবিবুর রহমান-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-নওগাঁ
নওগাঁর মহাদেবপুর উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি স্থানীয়  সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক গোলাম মওলা।  আজ মঙ্গলবার  দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, গণ্যমাণ্য ব্যক্তি ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা মহাদেবপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। 
এসময় জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। উপজেলা নির্বাহী অফিসার মো.আবু হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, থানার অফিসার ইনচার্জ 
মোঃ মোজাফফর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম নূরানী আলাল, বীরমুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল সহ প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat