×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৩
  • ৯৮০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিস সারাহ কুক সিলেটে ব্র্যাকের একটি স্কুল পরিদর্শন করেছেন।আজ বুধবার সকালে বৃটিশ হাইকমিশনার সারাহ কুক প্রথমবারের মতো সিলেট সফর এবং নগরীর সন্নিকটে লাক্কাতুরা চা বাগানের পাশে লাক্কাতুরা ব্র্যাক স্কুল পরিদর্শন করেন।
সারাহ কুক স্কুলের শিক্ষা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের বিশেষ করে মেয়েদের শিক্ষায় সহায়তা করতে পেরে গর্বিত।
ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তারা এ সময় হাইকমিশনারের সাথে ছিলেন। এসময় ব্র্যাকের পরিচালক (শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অভিবাসন) সাফি রহমান খান, ব্র্যাক এডুকেশন প্রোগ্রামের প্রোগ্রাম হেড প্রফুল্ল চন্দ্র বর্মন, প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।
ব্র্যাকের পক্ষ থেকে সাফি রহমান খান হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, “যুক্তরাজ্যের সাথে অংশীদারিত্বে আমাদের কর্মসূচি দেখার জন্য সিলেটের চা বাগানে সারাহ কুককে ব্র্যাকের শিক্ষা কার্যক্রমে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। দারিদ্র্যের মধ্যে বসবাসকারী শিশুরা, বিশেষ করে মেয়েরা এবং প্রতিবন্ধী শিশুরা যাতে তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা আমাদের সকলেরই দায়িত্ব। মিস কুকের সফর আমাদের ছাত্র, শিক্ষক, শিক্ষার্থীদের পিতামাতা এবং কর্মীদের অনুপ্রাণিত করবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat