×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৬
  • ৭৭৩৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এশিয়া কাপের আগে ইনজুরি ও করোনার থাবায়  দল নিয়ে বিপাকে পড়েছে শ্রীলংকা ক্রিকেট। ইনজুরির কারনে এশিয়া কাপ থেকে ছিটকে যেতে পারেন পেসার দুসমন্থ চামিরা। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে নাও দেখা যেতে পারে ইনজুরি আক্রান্ত স্পিনার হাসারাঙ্গা ডি সিলভাকে। 
এছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই ব্যাটার কুশল পেরেরা ও আবিস্কা ফার্নান্দো। পর্যবেক্ষণে রয়েছেন তারা।  সুস্থ হয়ে উঠার নির্ভর করছে এশিয়া কাপের দলে তাদের থাকা না থাকা।
সদ্য শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কাঁধের ইনজুরিতে পড়েন চামিরা। গোঁড়ালির অস্ত্রোপচারের পর এলপিএলে খেলতে নেমে আবারও ইনজুরিতে পড়েন তিনি। গত ৭ জুন সর্বশেষ ওয়ানডে খেলেছেন চামিরা। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯ ওভারে ৬৩ রনে ৪ উইকেট নিয়েছিলেন এই ডান হাতি পেসার। বিশ^কাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে  ইনজুরিতে পড়ায়  আসরে কোন ম্যাচ খেলতে পারেননি চামিরা। 
ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে শ্রীলংকার টিম ম্যানেজার মাহিন্দা হালানগোদা বলেন, এশিয়া কাপ থেকে ছিটকে যেতে পারেন চামিরা। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছু রিপোর্টের জন্য অপেক্ষা করছে বোর্ড।
ঊরুর ইনজুরির কারনে এলপিএলের ফাইনালে খেলতে পারেননি হাসারাঙ্গা। এজন্য এশিয়া কাপে গ্রুপ পর্বে শ্রীলংকা ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে না খেলার সম্ভাবনাই বেশি। গ্রুপ পর্বের বাঁধা শ্রীলংকা টপকাতে পারলে তার খেলার একটা সম্ভাবনা আছে।
হাসারাঙ্গার ইনজুরি এশিয়া কাপে শ্রীলংকার জন্য বড় ধাক্কাই বটে। এলপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। বোলিং ও ব্যাটিং তালিকায় শীর্ষে ছিলেন হাসারাঙ্গা। ১০ ম্যাচে ১৯ উইকেট এবং ২৭৯ রান করেছিলেন তিনি।   
করোনায় আক্রান্ত পেরেরা ও ফার্নান্দোকে নিয়ে হালানগোদা জানান, উপসর্গ দেখা দেওয়ার পরই কোভিড-১৯ পরীক্ষার জন্য নির্দেশ দেওয়া হয়। ধারনা করা হচ্ছে, এলপিএলের শেষ পর্যায়ে এসে ভাইরাসে আক্রান্ত হন তারা। নেগেটিভ হলেই আবারও দলে সুযোগ পাবেন তারা। 
ইনজুরি ও ফর্মহীনতার কারনে ২০২১ সালের জুলাইয়ের পর কোন ওয়ানডে খেলেননি পেরেরা। ইনজুরিতে পড়ার আগে  গত জানুয়ারিতে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ফার্নান্দো।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ৩১ আগস্ট পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর  শুরু করবে শ্রীলংকা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat