×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৬
  • ৮১৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যেসব দেশ তাদের নিজস্ব মহাকাশ কর্মসূচির উন্নয়ন ঘটাতে চান তাদের জন্যে কম খরচে ভারতের চন্দ্রে অবরতরণ একটি মডেল।  ভারতের সফল এই চন্দ্রাভিযানের নেপথ্যের বিজ্ঞানীদের প্রশংসাকালে শনিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কথা বলেন। 
ভারতের চন্দ্রায়ন-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে। এর মধ্যদিয়ে চাঁদে মহাকাশযান অবতরণকারী চতুর্থ দেশ হিসেবে তালিকায় যুক্ত হলো ভারত। এর আগে এ তালিকায় যুক্ত ছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। বেঙ্গালুরুতে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে (আইএসআরও) মিশন স্টাফদের উদ্দেশে মোদি বলেন, অন্য দেশ যারা চন্দ্রাভিযানে নামতে চায় তাদের নতুন উপায়ের নির্দেশনা দেবে আমাদের এই মিশন।তিনি আরো বলেন, এটি কেবল চাঁদের রহস্যই উন্মোচন করবে না, পৃথিবীর চ্যালেঞ্জসমূহ মোকাবেলাতেও সহায়ক হবে। 
উল্লেখ্য, চার বছর আগে ভারতের চন্দ্রাভিযান-২ ব্যর্থ হয়েছিল।  মোদি সেই ব্যর্থতা থেকে শিক্ষা নেয়ায় এবং নিরলসভাবে মিশনের কাজ চালিয়ে যাওয়ায় বিজ্ঞানীদের প্রশংসা করেন।  ভারতের এই চন্দ্রাভিযানে খরচ হয়েছে ৬১০ কোটি রুপি যা প্রায় সাড়ে সাত কোটি মার্কিন ডলারের সমান। বিশে^র অনেক মহাকাশ অভিযানের তুলনায় ভারত খুব কম খরচে এই সফল চালালো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat