×
ব্রেকিং নিউজ :
উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত অপ্রত্যাশিত প্রত্যাবর্তনকেই ক্যারিয়ার পুনরুত্থানের কারণ মানছেন নাওয়াজ মালাইকার রেস্তোরাঁয় এক প্লেট খিচুড়ির দাম ৭৫০, এক বোতল পানি ৪৭৫ টাকা! দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৬
  • ৮৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবান জেলার আলীকদম ও লামা উপজেলায় বন্যার্তদের মধ্যে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ  করা হয়েছে।
আলীকদম উপজেলা পরিষদ প্রাঙ্গনে গতকাল এই ত্রাণ বিতরণ কার্যক্রমের শুরু হয়। এরপরে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদে এবং শেষে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন্যার্থদের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদান করা হয় ।
এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারকে এই ত্রাণ সহায়তা দেয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রহিম চৌধুরী, সেক্রেটারি অমল কান্তি দাশ ও ইউনিটের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।  
আয়োজকরা জানান, বান্দরবানে গত ৬ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত অতিবৃষ্টি ও বর্ষণে বন্যার সৃষ্টি হয়। দুর্যোগের শুরু থেকে রেডক্রিসেন্ট সোসাইটি বন্যার্তদের পাশে গিয়ে উদ্ধার কার্যক্রম, বিশুদ্ধ পানি সরবরাহসহ  নানা ধরণের সহযোগিতা অব্যাহত রেখেছে। বন্যা পরবর্তী দুর্গতদের ত্রাণ সহায়তা প্রদান শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat