×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৭
  • ৯৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই বাংলার সিনেমায় শুধু অভিনয় নয়, মাঝে মাঝেই গান গেয়ে আলোচনায় আসেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পাশাপাশি গত ঈদে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমায় আইটেম গার্ল হিসেবে দেখা মিলেছে তার। এছাড়াও রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের ‘মেনুকা’ গানে কোমর দুলিয়েছেন এই অভিনেত্রী। 
তবে ক্যারিয়ারের এমন সময়ে এসে ভক্তদের মন খারাপ করা খবর দেন তিনি। বেশ কিছুদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন ফারিয়া। যে কারণে গত ১৩ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে চোখে অস্ত্রোপচার করান। তখন থেকেই বিশ্রামে আছেন তিনি। ফারিয়া ভক্তরাও প্রিয় অভিনেত্রীর ফেরার অপেক্ষায় আছেন। 
তবে তাদের অপেক্ষার পালা এবার শেষ করতে চাচ্ছেন এই অভিনেত্রী। ফারিয়া জানান, এখন অনেকটাই সুস্থ তিনি। শিগগিরই কাজে ফিরবেন এ অভিনেত্রী। 
ফারিয়া বলেন, ‘অনেক দিন ধরেই আমার ডান চোখে সংক্রমণ হয়েছিল। সেটা নিয়েই কাজ করছিলাম। এক সময় ব্যথা এতটাই বেড়ে যায় যে, অপারেশন করাতে হয়। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত আমাকে বিশ্রামে থাকতে হবে। এরপর কাজে ফিরতে পারবো বলে আশা রাখছি।’ 
জানা গেছে, ২৫ সেপ্টেম্বর কলকাতার সিনেমার কাজ শুরু করবেন তিনি। এছাড়া ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার কথাও রয়েছে এই অভিনেত্রীর। উৎসবটিতে প্রদর্শিত হবে তার অভিনীত সিনেমা ‘মুজিব :একটি জাতির রূপকার’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat