×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩০
  • ৭৯১৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার লালমোহন উপজেলায় আজ দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: শওকত ওসমান। ২০২৩-২৪ অর্থবছরের কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে।
উপজেলা কৃষি অফিসার মো: আবু হাসনাইনের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারেসুল কবীর। আরো বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আহসানউল্লা, উপ সহকারী উদ্বিদ সংরক্ষণ অফিসার শাখোয়াত হোসেন।
প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষক-কৃষাণীকে পুষ্টি সচেতনতার পাশাপাশি পারিবারিক পতিত জমি শতভাগ ব্যবহারের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর উপর জোর দেয়া হয়। তাই এ বিষয়ে কৃষকদের দক্ষ গড়ে তুলতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
পরে অতিথিরা উপজেলার চরভুতা ইউনিয়নে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের কৃষক মাঠ স্কুল’র সেশন মনিটরিং করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat