×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৪
  • ৮৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে নড়াইল জেলা পুলিশের উদ্যোগে আজ প্রতীকী চেয়ার স্থাপন করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন জানান, নড়াইল জেলার প্রতিটি থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে  এসব প্রতীকী চেয়ার সংরক্ষিত থাকবে।
সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ৫টি প্রতীকী চেয়ারে জেলার ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে বসিয়ে সম্মান জানানো হয়। এ সময় পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর,বীর মুক্তিযোদ্ধা এসএ বাকী,বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, নড়াইল জেলা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে কাজ করে যাচ্ছে। জাতীর বীর সন্তানদের সম্মান দেখানো এটা আমাদের জন্য কর্তব্য মনে করছি। বীর মুক্তিযোদ্ধারা যে চেতনা নিয়ে
দেশ স্বাধীন করেছিলেন তাদেরকে সম্মান দেখানো এটা কর্তব্যের একটি অংশ। তিনি আরও বলেন, এই প্রতীকী চেয়ার আমি  অফিসে রাখছি। চার থানাতেও রাখছি। এই চেয়ারটা দেখে অনেকে অনুপ্রাণিত হবেন।
পুলিশের কাছে সেবা প্রত্যাশীরা এসে এই চেয়ার দেখে বুঝতে পারবেন যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হয়। মুক্তিযোদ্ধাদের মনের গভীর থেকে শ্রদ্ধা ও ভালোবেসে আমরা এ কাজটা করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat