×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৫
  • ৮২৩৯ বার পঠিত
  • মোঃ হাবিবুর রহমান-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-নওগাঁ
নওগাঁর পোরশায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মওলা মতবিনিময় করেছেন। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সেবা গ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। এ সময় জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়নে পরামর্শ প্রদান করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়যারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat