×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৭
  • ৭৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবল বৃষ্টির কারণে নেমে আসা ধস ও বন্যায় নাজেহাল ব্রাজিল। সম্প্রতি সাইক্লোনের আঘাত ও ভারী বৃষ্টিতে দেশটির দক্ষিণাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জন হয়েছে। খবর এবিসি নিউজের।
চলতি সপ্তাহে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্র্যান্ডে দে সুল রাজ্যে গ্রীষ্মমন্ডলীয় একটি সাইক্লোন আঘাত হানার পর টানা বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে উপড়ে পড়েছে গাছ-পালা, বিধ্বস্ত হয়েছে ঘর-বাড়ি ও রাস্তা-ঘাট। বন্যায় প্লাবিত হচ্ছে এলাকার পর এলাকা।
এছাড়া, লাজেডো এবং রোকা সেলস শহরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কর্মীদের তৎপরতা চলমান।
মঙ্গলবার এই বৃষ্টি একটু কমলেও বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রোববারের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে ব্রাজিলের আবহাওয়া অফিস জানিয়েছে।
অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন, ‘রিও গ্রান্ডে ডো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইটের সঙ্গে কথা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান তদারকি করতে দুই মন্ত্রীকে পাঠানো হচ্ছে রাজ্যটিতে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat