×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৭
  • ৬৭৮৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের জাদুবলেই 'খাদ্য ঘাটতির' দেশের তকমা ঘুচিয়ে দেশ আজ চাল, মাছ, মাংস ও ডিমে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ২০২৫ সালের মধ্যে ভোজ্যতেলের চাহিদার অর্ধেক দেশে উৎপাদিত হবে।
আজ বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরকন্দে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মধ্য এশিয়ার সদস্য দেশসমূহের খাদ্য নিরাপত্তার বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে আয়োজিত খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষি উৎপাদনের সাফল্য আজ সারা বিশ্বের জন্য উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কল্যাণে ফসলের উৎপাদন ধারাবাহিকভাবে বেড়েছে। দেশের কৃষি আজ শক্তিশালী অবস্থানে রয়েছে।
দেশে উৎপাদিত খাদ্যের একটি বিরাট অংশ অপচয় ও নষ্ট হয় উল্লেখ করে ড. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে এটি আমাদের উদ্বেগের বিষয়। আমরা  অপচয় ও নষ্টের পরিমাণ কমিয়ে আনতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছি।
মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তার জন্য বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতাও বাড়ানো প্রয়োজন। একইসঙ্গে প্রযুক্তি ও জ্ঞানের বিনিময় দরকার।
দুই দিনব্যাপী (৭-৮ সেপ্টেম্বর) এই সম্মেলনে মধ্য এশিয়া ও ইউরোপের প্রায় ২০টি দেশের কৃষিমন্ত্রী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat