×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৮-০৪-২১
  • ১৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:-  সব ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ স্থগিত ও পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কাজ বন্ধের ঘোষণা দেয়ায় উত্তর কোরীয় নেতা কিম জং উনকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। উত্তর কোরিয়ার এ সিদ্ধান্তকে বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়া সমস্ত পরমাণু পরীক্ষা স্থগিত এবং একটি প্রধান পরীক্ষা কেন্দ্র বন্ধ করতে সম্মত হয়েছে। এটি উত্তর কোরিয়া এবং বিশ্বের জন্য খুব ভাল খবর। এটি বড় অগ্রগতি। বৈঠকের জন্য অপেক্ষা করুন।’ এর আগে বৃহস্পতিবারও ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়া পারমাণবিক পথ থেকে সরে এলে তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। এছাড়া উত্তর কোরিয়ার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এটিকে অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। পরমাণুশক্তিমুক্ত হতে কিম জংয়ের সিদ্ধান্ত কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে শনিবার সব ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং একটি পরমাণু পরীক্ষা কেন্দ্রে বন্ধ করার ঘোষণা দেয় উত্তর কোরিয়া। কোরিয়ান উপদ্বীপে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শান্তি বজায় রাখার জন্য কিম এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। উত্তর কোরিয়ান নেতা কিম জং উন বলেন, তার দেশের আর পারমাণবিক পরীক্ষা বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রয়োজন নেই। কারণ, এটি পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্য অর্জন করেছে। সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat