×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৭
  • ৮৮১৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এ পর্যন্ত দরিদ্র সীমার নিচে বসবাসকারী ২ লাখ ৭২ হাজার ৩৯১টি পরিবারের নিবন্ধন করা হয়েছে এবং ১ লাখ ৫১ হাজার ৪২৭টি পরিবারকে এসএসকে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে। 
তিনি আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান। 
জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ হেলথ কেয়ার ফাইনান্সিং স্ট্র্যাটেজি ২০৩২ প্রণয়ন করা হয়েছে। প্রণীত স্ট্র্যাটেজির অধীনে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রাথমিকভাবে দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে ২০১৬ সালের মার্চ  থেকে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) শীর্ষক পাইলট কার্যক্রম চলমান রয়েছে। এসএসকে-এর অধীনে টাঙ্গাইল জেলার সব উপজেলার দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পরিবারের সদস্যদের বিনামূল্যে রোগী সেবা কার্যক্রম চলমান রয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ আরও ৬টি জেলায় (বরগুনা, লক্ষ্মীপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও বারিশাল) এসএসকে সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে। পর্যায়ক্রমে এই কর্মসূচি সারা দেশে সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন, ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী ২ লাখ ৭২ হাজার ৩৯১টি পরিবারের নিবন্ধন সম্পন্ন করা হয়েছে এবং সর্বমোট ১ লাখ ৫১ হাজার ৪২৭টি পরিবারকে এসএসকে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। এসএসকে কার্যক্রমের আওতায় এ যাবত ৪৫ হাজার ৬৯৬ জন রোগীকে আইপিডি চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বর্তমানে এসএসকে কার্যক্রমের বেনিফিট প্যাকেজের আওতায় রোগের সংখ্যা ৭৮টি থেকে ১১০টিতে উন্নীত করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তায় ১১০টি রোগের ক্লিনিক্যাল প্রোটোকল অনুসরণ করে মাঠ পর্যায়ে চিকিৎসকরা স্বাস্থ্য সেবাদান করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat