×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৯
  • ৮৫৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এখন অভিনয়ের চেয়ে বেশি খবরে থাকেন অন্যান্য বিষয়ে। এবার খবরে আসলেন প্রতারণার শিকার হয়ে। অ্যাপ ডাউনলোড করে খোয়ালেন লাখ টাকা। বুধবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন সেই কথা।
ফেসবুকে শ্রীলেখা তার নিজের ভ্যারিফায়েড অ্যাকাউন্টে লেখেন, জন্মদিনের দিন মনটা খারাপ ছিল। কারণ তার আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকার স্ক্যাম হল। এটা একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। নিজের ওপর ক্ষুদ্ধ শ্রীলেখা আরও লেখেন, নিজেকে চালাক নয় ইন্টেলিজেন্ট ভাবতাম, এই ঘটনার পর থেকে তাও ভাববো না । কোনদিন কাউকে ঠকাইনি, তাই কি করে লোকে ঠকাতে পারে সেটাও জানতাম না।' তিনি জানান, এই ধরনের প্রতারকদের হাত থেকে সকলকে সতর্ক করতেই তিনি ফেসবুকে তার এই অভিজ্ঞতা শেয়ার করেন।
গত ৩০ আগস্ট ছিল এই অভিনেত্রীর জন্মদিন। তার আগে তিনি অসুস্থ ছিলেন, ভুগছিলেন জ্বরে। আনন্দবাজার সূত্রে জানা গেছে, ২৯ আগস্ট একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে আর একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। আর সেই অ্যাপ ডাউনলোড করতেই বাঁধে বিপত্তি। ব্যাংক থেকে উধাও হয়ে যায় লক্ষাধিক টাকা।
ঠিক কত টাকা খোয়ালেন তা বলতে নারাজ অভিনেত্রী৷ ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে তিনি বলেন, 'কত টাকা জালিয়াতি হয়েছে তা বলতে চাই না। তবে লাখের বেশি টাকার জালিয়াতি করা হয়েছে। থানায় জানিয়েছি। খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবে পুলিশ।' অন্যদের সতর্ক করলেও নিজের টাকা খুইয়ে নিজেকে বোকা ভাবছেন শ্রীলেখা। 
এখন হাতে কোনো কাজ নেই এই অভিনেত্রীর। বাড়িতে কাটাচ্ছেন অবসর সময়। সম্প্রতি তিনি শেষ করেছেন তথাগত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘পারিয়া’র শুটিং। সামনে আবারও নিজের পরিচালনায় কাজ শুরু করার অপেক্ষায় আছেন শ্রীলেখা৷ ভাল প্রযোজক পেলেই আবারও কাজ শুরু করবেন তিনি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat