×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৯
  • ৭৯৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলা শহরের ভিতর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীকে দুষণমুক্ত করতে আজ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নওগাঁ পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসন এই কার্যক্রম হাতে নিয়েছে।
নওগাঁ সোস্যাল ইনোভেশন টিম, বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন এ কার্যক্রমে অংশ গ্রহণ করে।
শনিবার সকাল ৮টায় নওগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিহারী কলোনী মহল্লায় এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
এ সময় পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহসানুল হক রাজন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কাযেস উদ্দিন, সোস্যাল ইনোভেশন টীমের সাধারন সম্পাদক ও বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শরিফুর রহমান, টিমের অন্যতম সদস্য এস এম শামসুল হক, চন্দন দেব, রিজভীসহ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
নদীর বিভিন্ন স্থানে স্তুপাকারে জমাকৃত ময়লা আবর্জনা পৌরসভার গাড়িতে করে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat