×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৯-১১
  • ৬৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানামার ন্যাশনাল অ্যারোনাভাল সার্ভিসের (সেনাম) একটি হেলিকপ্টার রোববার নিখোঁজ হয়েছে। মধ্য আমেরিকার এই দেশের পশ্চিমাঞ্চলে একটি মিশন চলাকালে এটি নিখোঁজ হয়। খবর এএফপি’র।
পানামার নৌ ও সামুদ্রিক নিরাপত্তা বিষয়ে দায়িত্ব প্রাপ্ত পানামা পাবলিক ফোর্সের শাখা সেনামের এক বিবৃতিতে বলা হয়, এডব্লিউ-১৩৯ নামের হেলিকপ্টারটি এবং এর তিনজন ক্রু’কে শনাক্ত করার জন্য অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।
বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি ক্যারিবীয় উপকূল পুন্টা রিনকন ও সান্তিয়াগো ডি কভেরাগুয়াস শহরের মাঝামাঝি স্থানে নিখোঁজ হয়। স্থানটি পানামা সিটি থেকে প্রায় ২৫০ কিলোমিটার অবস্থিত।
খবরে বলা হয়, নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে চারটি বিমান পাঠানো হয়েছে। গ্রিনিচ মান সময় ১৬০০টার পর হেলিকপ্টারটির সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat