×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৯-১১
  • ৬১৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনকে শিগগিরই সংস্কারপূর্বক আধুনিকায়ন করা হবে। 
আজ রাজধানীর ধানমন্ডিস্থ কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে ইনস্টিটিউট আয়োজিত ‘নজরুল সাহিত্য ও সঙ্গীত ভাবনা সম্প্রসারণ সংক্রান্ত কর্মশালা ও সাংস্কৃতিক উৎসব ২০২৩’-এ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। 
প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হবে।  আগামী মাসের প্রথম দিকে একটি নজরুল সঙ্গীত উৎসব আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হবে।   
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নজরুলের ভক্ত ও একান্ত অনুরাগী ছিলেন। সেজন্য ১৯৭২ সালের ২৪ মে কোলকাতা থেকে ঢাকায় এনে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা প্রদান করেন। 
কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংস্কৃতি সচিব খলিল আহমদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ও কবি নজরুল ইনস্টিটিউট  ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নজরুল সঙ্গীতশিল্পী খায়রুল আনাম শাকিল।
অনুষ্ঠানে ‘একুশ শতকে নজরুলের  প্রাসঙ্গিকতা’ শীর্ষক  প্রবন্ধ উপস্থাপন করেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. আনোয়ারুল হক। আলোচনা করেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড.শামস্ আলদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের সচিব (উপসচিব) মো: রায়হান কাওছার।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নজরুল সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য কোর্স ২০১৯-২০-এ উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। পরে দেশের খ্যাতিমান শিল্পীবৃন্দের অংশগ্রহনে মনোজ্ঞ সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat