×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৮
  • ৬৮১০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রতারণার অভিযোগে বলিউড অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) কলকাতার একটি আদালত সালমান খানের এই নায়িকার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
দি টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, ২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগণার ৬টি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল জেরিন খানের। বেশ কয়েকটি কালী পূজার উদ্বোধন করার কথাও ছিল তার। ভিডিও বার্তায় জেরিন খান কলকাতায় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও জানিয়েছিলেন। এজন্য অগ্রিম ১২ লাখ রুপি নেন তিনি। কিন্তু তিনি কোনো অনুষ্ঠানেই উপস্থিত হননি।  
পরে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৫০৬, ১২০ বি ও ৪২০ ধারায় নারকেল ডাঙ্গা থানায় মামলা দায়ের করেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি। এ মামলার শুনানি অনুষ্ঠিত হলেও হাজির হননি জেরিন খান কিংবা তার আইনজীবী। তারই পরিপ্রেক্ষিতে রোববার (১৭ সেপ্টেম্বর) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটির কর্মকর্তা বিশাল গুপ্ত টিভিনাইনকে বলেন, অনুষ্ঠানের কয়েক দিন আগে জেরিন খান আমাদের জানান, তিনি আসবেন না। কারণ তার কলকাতায় আসার ইচ্ছা নেই। ততদিনে আমরা অগ্রিম ১২ লাখ রুপি জেরিন খানকে দিয়ে দিয়েছি। তাছাড়া উনি আসবেন এজন্য সারা শহরে ব্যানারও লাগানো হয়েছিল। এতে আমাদের কয়েক লাখ রুপি খরচ হয়। সব মিলিয়ে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হই। অর্থ ফেরত না পেয়ে পুলিশের দ্বারস্থ হই।
‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। যেখানে সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এরপর ‘হেট স্টোরি-থ্রি’, ‘হাউজফুল’, ‘ওয়াজা তুম হো’, ‘রেডি’ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat