×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৯-২০
  • ৬০৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গভীর সমুদ্রে বৈজ্ঞানিক গবেষণায় আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদানে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলিকে অগ্রাধিকার দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ  বলা হয়েছে, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকালে যৌথভাবে বাংলাদেশ ও আর্জেন্টিনা এবং আন্তর্জাতিক সমুদ্র তীর কর্তৃপক্ষ (আইএসএ) আয়োজিত উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন, ইন্টারন্যাশনাল সি বেড অথরিটির (আইএসএ) মহাসচিব মাইকেল লজ এবং টোঙ্গার পররাষ্ট্রমন্ত্রী ফেকিটামোলোয়া উতইকামানু স্বাগত বক্তব্য রাখেন এবং কুক দ্বীপের প্রধানমন্ত্রী মার্ক ব্রাউন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গভীর সমুদ্রে টেকসই ব্যবস্থাপনার সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণার ওপর জোর দেন।
বাংলাদেশ সহ অংশগ্রহণকারী দেশগুলি "গভীর সমুদ্র গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনের মাধ্যমে এসডিজি অর্জন ত্বরান্বিত করার জন্য পদক্ষেপ গ্রহনের বৈশ্বিক আহ্বান’ কর্মসূচিতে যোগ দিয়েছে। 
আহ্বানের আওতায় গভীর সমুদ্র গবেষণায় বিনিয়োগ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat