×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৯-২০
  • ৭৯০৩৬ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরতে উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা গ্রামের গোল চত্বরে উঠান বৈঠকের অনুষ্ঠিত হয়েছে।  
বুধবার বিকেল চারটায় সলপ ইউপি সদস্য শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠকের আয়োজন করা হয়। 

এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার সলপ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি. শওকাত ওসমান।

তিনি তার বক্তব্যে বলেন সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকা-ের চিত্র তুলে ধরে বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যাবে। আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। 
তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান।

 সেই সাথে আরো বক্তব্য রাখেন সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাচ্চু, পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল আতিকুর রহমান আতিক, শ্রমিক নেতা আব্দুর জব্বার। 
এ সময় উপস্থিত ছিলেন সলপ ইউনিয়নের ৪টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।উঠান বৈঠক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  মোঃ ছরোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat