×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৯-২২
  • ৫৭১৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে র্যা ব-৭  ক্যাম্পের সামনে সড়ক দূর্ঘটনায় মোহাম্মদ রাসেল (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামগামী মোটরসাইকেলটিকে দ্রুতগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়।
প্রত্যাক্ষদর্শী দোকান কর্মচারি মো. দেলোয়ার হোসেন জানান, দৈনন্দিন কাজ সেরে বাসায় ফেরার পথে সড়কে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। এসময় মোটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় দেখে অন্য পথচারীদের সহায়তায় ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত রাসলকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক নয়ন চন্দ্র দেবনাথ তাকে মৃত ঘোষণা করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর নির্দেশ দেন।
হাসপাতালে কর্তব্যরত পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ রাসেল কুমিল্লা সদর থানার দেবীদ্বার গ্রামের দামতী সরকার বাড়ির মজিবুর রহমান সরকারের ছেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat