×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৩
  • ৮১৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাদের ঘনিষ্ঠ মিত্র দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে শুক্রবার সাক্ষাত করেছেন। এ সময় ট্রুডো যুদ্ধবিধ্বস্ত দেশটিকে অতিরিক্ত সাহায্যের প্রতিশ্রুতি দেন। এর মধ্যদিয়ে জেলেনস্কি আন্তর্জাতিক সহায়তা জোরদারের লক্ষে সফরের তৃতীয় ধাপ শেষ করেন। খবর এএফপি’র।
অটোয়া সফর শেষে জেলেনস্কি জাতিসংঘে ভাষণ দেন ও ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের সাথে বৈঠক ও প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাত করেন। বাইডেন ইউক্রেনের সামরিক শক্তি জোরদারে দেশটিতে দ্রুত মার্কিন ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি দেন।
খবরে বলা হয়, ইউক্রেনীয় প্রবাসীদের আবাসস্থলের ক্ষেত্রে কানাডা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। পার্লামেন্টে দেওয়া ভাষণে জেলেনস্কি  ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের মাটিতে রুশ সৈন্য পাঠানোর পর থেকে কিয়েভকে দেওয়া সহায়তার জন্য কানাডাকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, কানাডা ‘সর্বদা ন্যায়বিচার রক্ষা করে এসেছে। ফলে রাশিয়া যখন ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করে তখন আপনি স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষ বেছে নেবেন। তাতে আমার কোন সন্দেহ ছিল না।’
তিনি বলেন, এ জন্য ‘আপনাকে ধন্যবাদ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat