×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৪
  • ৭৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমামদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা এমপি।
মাশরাফী বিন মোর্ত্তজা এমপি বলেন, সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় মসজিদের ইমামদের ভূমিকা অপরিসীম। ইসলামের সঠিক আদর্শ ও শিক্ষার প্রচার-প্রসারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। 
ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক  মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার  সাদিরা খাতুন, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুুর রশিদ,নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ওয়াকিউজ্জামান। মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat