×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৫
  • ৯৩৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওয়াশিংটনে কিউবার দূতাবাসে রোববার রাতে এক ব্যক্তি দু’টি ককটেল নিক্ষেপ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। খবর এএফপি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করা এক বার্তায় ব্রুনো রদ্রিগেজ বলেন, ‘এক ব্যক্তি যুক্তরাষ্ট্রে কিউবার দূতাবাস লক্ষ্য করে দু’টি ককটেল ছুড়ে মেরেছে। এতে সেখানের কোন কর্মী হতাহত হয়নি।’
খবরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটনে কিউবার মিশন লক্ষ্য করে চালানো এটি ছিল দ্বিতীয় হামলার ঘটনা। এরআগে ২০২০ সালে এক ব্যক্তি কিউবার দূতাবাস ভবন লক্ষ্য করে গুলি চালিয়েছিল। ওই হামলাতেও কেই হতাহত হয়নি।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি যুক্তরাষ্ট্রে কিউবার নাগরিকদের অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের পর হাভানায় ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যে রোববার রাতে সেখানে এ হামলার ঘটনা ঘটে।
এদিকে নিউইয়র্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা পোস্ট এবং ভিডিও ফুটেজে জাতিসংঘে দিয়াজ-ক্যানেলের উপস্থিতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে থাকা কিউবার বাসিন্দাদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat