×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৫
  • ৮৭৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে আজ একটি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। 
সোমবার সকালে হোসনে আরা বেগম পৌর মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা ভিত বিশিষ্ট একতলা ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৮৫ লাখ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করে।
এসময় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, দেশের উন্নয়নে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাত্র ভরসার স্থান। শেখ হাসিনা সরকারের আমলেই দেশের প্রতিটি খাতে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। একইসাথে সরকার জনগণের অধিকার নিশ্চিত করেছে। 
অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগ আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 
পরে একই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat