×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১০-০৫
  • ৬৮২৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, তারা উত্তর কোরিয়ার একটি পারমাণবিক চুল্লির স্থাপনা ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে। এই চুল্লির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম রিপোর্ট করেছে। পারমাণবিক অস্ত্রে ব্যবহারে প্লুটোনিয়ম সংগ্রহে পিয়ংইয়ং এমন পদক্ষেপ গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে।
খবর এএফপি’র।
‘ডোঙ্গা ইলবো’ সংবাদপত্র আগের দিনের এক প্রতিবেদনে জানায়, সিউল এবং ওয়াশিংটনের গোয়েন্দা সূত্রগুলো গত মাসের শেষের দিকে ইয়ংবিয়নের পাঁচ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চুল্লিটি সাময়িকভাবে কাজ বন্ধ করে দেওয়ার লক্ষণ শনাক্ত করেছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে ঐ প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করার জন্য প্লুটোনিয়াম সংগ্রহে জ্বালানি রডগুলো পুনরায় প্রক্রিয়াজাত করতে চুল্লিটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিওন হা-কিউয়ের প্রাত্যহিক ব্রিফিংকালে সাংবাদিকরা ওই প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ এই সংক্রান্ত উত্তর কোরিয়ার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’
উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে  প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত ইয়ংবিয়ন দেশের প্রথম পারমাণবিক চুল্লি স্থাপনা এবং উত্তর কোরিয়ার নিষিদ্ধ অস্ত্র কর্মসূচির প্লুটোনিয়াম সংগ্রহের একমাত্র উৎস হিসেবে পরিচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat