×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-০৯
  • ৬৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিচ্ছেদের পর প্রায় ২ বছর পেরিয়ে গেলেও নাগা চৈতন্য ও সামান্থাকে ঘিরে ভক্তদের কৌতূহল কমেনি এতটুকু। তাদের কোনো বিষয় সামনে আসতেই নেটদুনিয়ায় নানা জল্পনা-কল্পনা শুরু হয়। সম্প্রতি তেমনই গল্পে আলোচনায় এসেছেন সাবেক এই জুটি। 
প্রাক্তন স্ত্রী সামান্থাকে নাকি এখনও ভুলতে পারছেন না নাগা! তাই বারবার তার পোস্টে ফিরে ফিরে আসছেন সামান্থা! যদিও বিচ্ছেদের পর নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রেখেছেন অভিনেত্রী। অন্যদিকে নাগার জীবনে এসেছেন নতুন এক রমণী। ‘দ্য নাইট ম্যানেজার’ খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তার প্রেমের কানাঘুষা এখন সর্বত্র। তার মাঝে আচমকা সামান্থা-নাগার সম্পর্ক জোড়া লাগার জোর জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়ায়। সামান্থা ও নাগা বিয়ের পর একটি কুকুর দত্তক নেন। যার নাম হ্যাশ। তাদের বিচ্ছেদের পর হ্যাশকে বিভিন্ন সময় সামান্থার সঙ্গেই দেখা গিয়েছে। 
যদিও মাঝে মধ্যে দেখা শোনা করতেন নাগাও। এবার নাগা তার সমাজমাধ্যমের পাতায় হ্যাশের ছবি দিয়ে লেখেন, ‘ভাইব’। তার গাড়িতে সামান্থার পোষ্যকে দেখে অনুরাগীদের জল্পনা, ফের এক হচ্ছেন দুই তারকা। তবে অনেকেই আবার বলেছেন, ‘হয়তো সামান্থা কাজের সূত্রের অষ্ট্রিয়া যাওয়ার আগে নাগার কাছে রেখে গিয়েছেন তার হ্যাশকে।’ কেউ কেউ বলেছেন, ‘না না হয়তো সত্যি জোড়া লাগছে তাদের সম্পর্ক।’
উল্লেখ্য, বিয়ের ৪ বছরের মাথায় ভেঙে যায় তাদের সম্পর্ক। তবে একটা সময় তিক্ততা থাকলেও সাম্প্রতিককালে একে অপরের প্রশংসা করতে দেখা যায় দু’জনকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat