×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১০-০৯
  • ৬৩১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জমির মূল ধান কর্তনের পর ধান গাছের নাড়া থেকে নতুন কুশি জন্মায়। এই কুশি থেকে আমরা যে ধান পাই তাকেই মুড়ি ধান (রাইস রেটুনিং) বলে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) রাইস রেটুনিং শীর্ষক প্রকল্পের “ধান ভিত্তিক শস্য বিন্যাসে ধানের যান্ত্রিক রেটুন ফসলের উন্নয়ন, অভিযোজন, সম্প্রসারণ এবং এর টেকসই ও লাভজনক সম্পর্কিত” কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরে ব্রি সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্রি'র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর অর্থায়নে ব্রি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রি’র পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান। 
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস।
স্বাগত বক্তব্য রাখেন, এফএও বাংলাদেশ’র ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ খন্দকার। প্রকল্প সম্পর্কে তথ্যাদি তুলে ধরেন এফএও বাংলাদেশ’র জাতীয় ধান কৃষিতত্ত্ববিদ পরিমল কান্তি বিশ্বাস। প্রকল্পের বিভিন্ন দিক এবং বাংলাদেশের ধান রেটুনিং এর উল্লেখযোগ্য বিষয় উপস্থাপন করেন ব্রি’র কৃষিতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান এবং প্রকল্প সমন্বয়কারী ড. মো. শহিদুল ইসলাম।
কর্মশালায় ব্রি’র উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মুন্নুজান খানম, ব্রি’র সকল বিভাগীয় প্রধান ও জ্যেষ্ঠ বিজ্ঞানীগণ, এফএও, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিনাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat