×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৮-০৪-২১
  • ১৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:-  মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নতুন সতর্কতা জারি করেছে। এতে অপরাধ ও সন্ত্রাসবাদের কারণে মার্কিন নাগরিকদের ঢাকা ভ্রমণে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। শুক্রবার জারি করা বাংলাদেশ ভ্রমণে নির্দেশিকায় বলা হয়েছে, অপরাধ ও সন্ত্রাসবাদের কারণে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামসহ উত্তর-পূর্ব এলাকা ভ্রমণে মার্কিন নাগরিকরা যেন দ্বিতীয়বার ভাবেন। সশস্ত্র ডাকাতি, হামলা ও ধর্ষণের মতো সহিংস অপরাধ ব্যাপক আকারে ঘটছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলো বাংলাদেশে সম্ভাব্য হামলার পরিকল্পনা করে যাচ্ছে। তারা সামান্য বা কোনও হুমকি না দিয়েই হামলা চালাতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, দেশটির শহরাঞ্চলে ব্যাপক পুলিশ উপস্থিতি থাকা সত্ত্বেও সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। ঢাকায় অপরাধ প্রবণতা বেশি এবং রাতে তা অনেকটা বেড়ে যায়। সাধারণভাবে এসব অপরাধের মধ্যে রয়েছে জালিয়াতি, চুরি, ডাকাতি, গাড়িচুরি, ধর্ষণ, হামলা ও ছিনতাই। এছাড়া ফুটপাত ও বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠান এড়িয়ে চলতে বলা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কতায় বাংলাদেশকে রাখা হয়েছে দ্বিতীয় পর্যায়ে (লেভেলে ২)। এ পর্যায়ে থাকার অর্থ হলো, সংশ্লিষ্ট দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat