×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১০-১৪
  • ৭৯২৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের মানুষকে শব্দদূষণমুক্ত পরিবেশ উপহার দিতে সরকার নানা ধরণের বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
তিনি বলেন, আগামীকাল রাজধানীতে সকাল ১০ টা থেকে ১০টা ১ মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার  শুধু দূষণমুক্ত পরিবেশ নয়, মানুষের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।
আজ দুপুরে জেলার বড়লেখা উপজেলায় সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
শাহাব উদ্দিন বলেন, ‘প্রতিটি ইউনিয়নে ভিজিডি, ভিজিএফ, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বড়লেখায় অন্তত ৭০ হাজার মানুষকে নিরবচ্ছিন্ন সহায়তার আওতায় এনেছে বর্তমান সরকার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আনতে হবে।’ 
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজউদ্দীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat