×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-১০-১৪
  • ৬৩২৫ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চৌদ্দ অক্টোবর  শনিবার উল্লাপাড়া মডেল থানার আয়োজনে শ্বারদীয় দূর্গা পূজা উপলক্ষে সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 শ্বারদীয় দূর্গা পূজা সুষ্ঠু  , সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষে বেলা এগারোটায় উল্লাপাড়া মডেল থানা চত্বরে উপজেলার হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও পূজা উৎযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও  সমাজের গণ্য মান্য মানুষদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার উল্লাপাড়া সার্কেল  অমৃত সুত্রধর ।
সেই সাথে  আরো  বক্তব্য রাখেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষ , সাধারণ সম্পাদক রতন সরকার , হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি  প্রভাত কুমার নন্দী , সাংবাদিক রিয়াজুল ইসলাম সবুজ। 

এসময় উপস্থিত ছিলেন বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা ,পূর্ণিমাগাতী ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম তপন , বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান প্রমুখ । উল্লাপাড়া পূজা উদযাপন পরিষদ সুত্রে জানা যায় ২০২৩ সালে গোটা উপজেলায় এ বছরে  মোট একশোটি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা উৎযাপন করা হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat