×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১০-১৫
  • ৬৮০৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ব শোভন কাজ দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডি (বিলস)’র উদ্যোগে ও জিআইজেডের সহযোগিতায় বিশ্ব শোভন কাজ দিবস-২০২৩ পালন উপলক্ষে আজ টঙ্গী রেলওয়ে শিশু নিকেতন ও সংলগ্ন এলাকায় শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি শামসুন্নাহার ভূঁইয়া এমপি। অনুষ্ঠানে পরিবেশ ও জয়বায়ু সম্পর্কে শ্রমজীবী মানুষকে সচেতন করার বিষয়ে আরো বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশেনের কাউন্সিলর রাখি সরকার ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, বিলসের পরিচালক নাজমা ইয়াসমিন, উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী ইউসুফ আল মামুনসহ স্কপ ও জিস্কপভুক্ত স্থানীয় ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিলস কর্মকর্তাবৃন্দ  উপস্থিত ছিলেন ।
শামসুন্নাহার ভূঁইয়া, এমপি বলেন, জলবাযু পরিবর্তনের সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ের পাশাপাশি তৃণমূল পর্যায়েও সচেতনতা জোরদার করতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব প্রতিটি মানুষের। শিল্প কারখানার থেকে শুরু করে আবাসিক এলাকার বর্জ্য পর্যন্ত যে সমস্ত অব্যবস্থাপনা তৈরি হয় তা সমন্বিতভাবে মোকাবেলা করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে ট্রেড ইউনিয়নকে নেতৃত্বের ভূমিকা নিতে হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলায় প্রতিটি মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা টঙ্গীর শিল্প এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat