×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১০-১৬
  • ৫১৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নব নিযুক্ত সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর  খোন্দকার।
তিনি আজ সোমবার বেলা ১১ টা ২০ মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা  জানান।
তারপর বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে এ মহানায়কের স্মৃতির প্রতি সম্মান জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ, জাতীয় ৪ নেতা ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য, দীর্ঘ জীবন ও দেশের সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামূল কবির, পরিচালক (প্রশাসন) মো. মনিরুজ্জামান,  গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম, টুরিস্ট পুলিশের টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম হামিদুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।  
পরে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে  রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এরপর তিনি বঙ্গবন্ধু স্মৃতিসৌধে জাতির পিতার স্মৃতি বিজরিত স্থান সমূহ পরিদর্শন করেন।
দুপুর সাড়ে ১২টায় তিনি গোপালগঞ্জ জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণের প্রস্তাবিত জমি  পরিদর্শন করেন। এরপর  বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্র পরিদর্শন করেন। 
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে "মুজিব : একটি জাতির রূপকার" বায়োপিকটি দেখেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat