×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২০
  • ৬৫৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপুর্ন ম্যাচে মাঠে নামতে প্রস্তুত ইংল্যান্ড অলাউন্ডার বেন স্টোকস। ইনজুরির আসরের  শুরুতে নিজেদের  প্রথম তিন ম্যাচে খেলতে না পারা স্টোকস  জানিয়েছেন  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে  প্রস্তুত আছেন তিনি।
শিরোপা অক্ষুন্ন রাখার মিশনে  শুরুতেই ধাক্কা খেয়েছে ইংল্যান্ড।  নিজেদের প্রথম ম্যাচেই দুর্বল  আফগানিস্তানের কাছে  পরাজিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টুর্নামেন্টে এ পর্যন্ত মাত্র একটি জয় পেয়েছে  বর্তমান চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের প্রস্তুতিকালে   নিতম্বে চোট পেয়েছিলেন তিনি। তবে আগামীকাল  শনিবার মুম্বাইয়ে প্রোটিয়াদের বিপক্ষে খেলার সবুজ সংক্ষেত দিয়েছেন এ টেস্ট অধিনায়ক।
ফিটনেস ও দক্ষতার পরীক্ষা দিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলনে নামার আগে স্টোকস বিবিসিকে বলেন, ‘ টুর্নামেন্টের আগে ইনজুরিতে পড়াটা হতাশার ছিল, কিন্তু আমি আগের অবস্থানে ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করেছি। একাদশভুক্ত হতে  নিজেকে প্রস্তুত করেছি।’
তিনি বলেন,‘ মুম্বাইয়ে শেষ ম্যাচ  এবং প্রথম অনুশীলন সেশনের পর থেকে আমরা কয়েকদিনের ছুটি পেয়েছি। এটিকে আমি ভালোভাবে কাজে লাগাতে চাই। আমার মনে হয় সবকিছুই মোটামুটি বেশ ভালো। আমি ভালো অবস্থানে আছি।’
তারকা  ব্যাটসম্যানের প্রত্যাবর্তনের খবরে চারদিকে উত্তেজান বেড়েছে। ২০১৯  বিশ^কাপ জয়ের নায়ক ৩২ বছর বয়সি এই তারকা বলেন,‘ আমি জানি দলীয় ম্যাচে আমিও একজন সদস্য মাত্র। শুধুমাত্র একজন খেলোয়াড় একটি দলকে অনুপ্রানীত করতে পারে না। আমি ফিরলেই যে দল হঠাৎ করেই ভালো কিছু করে ফেলবে তা নয়। এটি সেই বিষয়গুলোর একটি মাত্র, যা বেশী বলা হয় কিন্তু কম পড়া হয়।’
স্টোকস বলেন,‘ ইংল্যান্ডের হয়ে যারা মাঠে নামে তারা প্রত্যেকেই ম্যাচ বিজয়ী এবং স্বতন্ত্রভাবে এমন কিছু করতে পারে যা আমাদের একটি ম্যাচ জিতিয়ে দিতে পারে।’   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat