×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১০-২০
  • ৪৫৭০৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উলুধ্বনি,শঙ্খধ্বনি, ঢাকের বাজনা আর কাসর ঘণ্টা বাজিয়ে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে জেলায় শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতুলালয় শ্রী শ্রী শচীঅঙ্গন ধামে শুরু হয়েছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
প্রসঙ্গত, শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতুলালয় শ্রী শ্রী শচীঅঙ্গন ধাম জেলার বাহুবল উপজেলার জয়পুর গ্রামে অবস্থিত। এটি একটি পবিত্র তীর্থস্থান।
শচীঅঙ্গন ধাম পূজা কমিটির সভাপতি শ্রী রণধীর চক্রবর্তী জানান, শুক্রবার সকাল ৯টায় দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভে ষষ্ঠী পূজা শুরু হয়েছে। ষষ্ঠী তিথিতে বেলতলায় বিহিতপূজার পর দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে হয়েছে মূল দুর্গোৎসবের সূচনা। আগের দিন সন্ধ্যায় হয়েছে দেবীর বোধন। তারপর মাকে পূজা দিয়ে বরণ করে আমরা মন্দিরে নিয়ে গেছি। তিনি বলেন, শনিবার দেবীর সপ্তমী পূজা অনুষ্ঠিত হবে এবং পরদিন রোববার বেলা ১১টায় মহাষ্টমী তিথিতে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। শ্রীচৈতন্য মহাপ্রভুর মায়ের বাড়ির পূজায় মূল আকর্ষণই হচ্ছে কুমারী পূজা।
হিন্দু বিশ্বাস অনুযায়ী, দশভূজা দেবী দুর্গা অসুর বধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন। সন্তানদের নিয়ে পক্ষকাল পিতার গৃহে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে। আশ্বিন শুক্লপক্ষের এই ১৫টি দিন দেবীপক্ষ, মর্ত্যলোকে উৎসব। মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের শেষ হবে। একটি বছরের জন্য ‘দুর্গতিনাশিনী’ দেবী ফিরে যাবেন কৈলাসে দেবালয়ে।
শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শ্রী পরিতোষ বনিক জানান, পূজা উপলক্ষে সকল প্রস্তুতি শেষ হয়েছে। মন্দিরের প্রবেশ পথে নারী ও পুরুষের জন্য আলাদা লাইন রাখা হচ্ছে। এবার বাহুবলে ৫২টি পূজা মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। দুর্গাপূজা ঘিরে ‘কঠোর নিরাপত্তা ব্যবস্থা’ নেয়ার কথা জানিয়েছে বাহুবল উপজেলা ও হবিগঞ্জ জেলা পুলিশ প্রশাসন। এছাড়া কঠোর নিরাপত্তা নেয়ার কথা জানিয়েছে র‌্যাবও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat