×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১০-২১
  • ৩৫২২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেশ কিছুদিন ধরেই সময়টা নানা ঝক্কি-ঝামেলার ভেতর দিয়ে যাচ্ছে অভিনেত্রী শিল্পা শেঠির। শুধু সিনেমা নয়, ব্যক্তিজীবনেও স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছিল বলে গুঞ্জন রয়েছে। তারপর থেকে নিজেকে অনেকটাই আড়ালে রেখেছিলেন এই অভিনেত্রী।
তবে কিছুদিন আগে নতুন সিনেমার ঘোষণা দিয়ে সেই বিরতি ভাঙার কথা জানিয়েছিলেন তিনি। এরইমধ্যে সিনেমাটির প্রথম ঝলকও সামনে এসেছে। আগামী মাসে সিনেমাটি মুক্তির কথাও রয়েছে। ঠিক এমন সময়ে মনখারাপের খবরে শিরোনামে এলেন শিল্পা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের কথা জানালেন রাজ। তিনি লিখেছেন, ‘আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।’ কিন্তু ঠিক কার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তা স্পষ্ট করেননি রাজ। শিল্পাও বিষয়টি নিয়ে এখন অবধি কোনো মন্তব্য করেননি। ফলে রাজের এমন পোস্ট ঘিরে এরইমধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কী রাজ শিল্পীর সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন তারা! আবার কেউ কেউ রাজের এই বার্তাকে গুরুত্ব দিতে রাজি নন। তাদের দাবি, আসন্ন সিনেমার প্রচারের ফিকির হিসাবেই এই বার্তা দিয়েছেন রাজ। তার আসন্ন ছবির নাম ‘ইউটি ৬৯’। গল্পে রাজ হাজতবাস করা এক জন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন। অনেকের ধারণা, সেই কারণেই বিচ্ছেদের কথা জানিয়েছেন রাজ। সেই জায়গা থেকে সত্যি তারা বিচ্ছেদের পথে হাঁটছেন, নাকি সিনেমা প্রচারের কৌশল এটা তা সময়ই বলে দেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat